Saturday, March 14, 2026

শুভেন্দুর জেলায় ধাক্কা! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর জেলায় ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (TMC) যোগ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mandal)। সোমবার, বিকেলে তৃণমূল ভবনে দলীয় নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত থেকে পতাকা তুলে নেন। তাপসীর (Tapasi Mandal) বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সঙ্গেই যোগ দেন পূর্ব মেদিনীপুরের আরেক বিজেপি নেতা শ্যামল মাইতি।

এদিন তাপসী ও শ্যামলের হাতে পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব জানান, শুধু তাপসী মণ্ডল বা শ্যামল মাইতিই নন। পূর্ব মেদিনীপরের আরও অনেক বিজেপি নেতৃত্বই এসেছেন শাসকদলে যোগ দিতে। আগামীতে তাঁরও তৃণমূলে যোগ দেবেন।

তৃণমূলে যোগ দিয়েই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে আসেন তাপসী মণ্ডল। কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...