Friday, June 5, 2026

শতাধিক যাত্রী-সহ বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক! ৬পাক সেনা খতম, দাবি বালোচ লিবারেশন আর্মির

Date:

Share post:

শ তাধিক যাত্রী-সহ পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) সীমানায় ট্রেন (Train) হাইজ্যাক। দায় স্বীকার বালোচ লিবারেশন আর্মির। রেললাইনে বিস্ফোরক রেখে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়। ট্রেনে (Train) পণবন্দি ১০০-র বেশি যাত্রীর মধ্যে ৬জন ছিলেন পাক সেনা জওয়ান। পাক সেনাদের তাঁদের খতম করা হয়েছে বলে দাবি বালোচ লিবারেশন আর্মির। পাক সেনা অভিযান বন্ধ না করলে পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে BLA।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটিকে কমপক্ষে ৪০০জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০০ জনেরও বেশি যাত্রীকে পণবন্দি করেছে BLA। তাদের সঙ্গে গুলির লড়াইয়ে ৭ পাক সেনার মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, “পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জাফর এক্সপ্রেস অপহৃত হয়।“ এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে বলোচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয়। রেললাইনে রাখা হয় বিস্ফোরক। প্রাথমিক সূত্রে খবর, অপহৃত ট্রেনটিকে আট নম্বর টানেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। হাইজ্যাক হওয়া ট্রেন দখলমুক্ত করতে অভিযানে নামার পরিকল্পনা করছে পাক সেনা। কিন্তু সেই অভিযান চালানো হলে পুরো ট্রেনটি যাত্রী সমতে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে BLA।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...