Wednesday, March 18, 2026

অপেক্ষার অবসান, উইকেন্ডে পৃথিবীতে ফিরছেন সুনীতা- বুচ

Date:

Share post:

পৃথিবীর মাটিতে পা রাখতে আর আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে না নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস- বুচ উইলমোরকে। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon9) রকেট ওড়ার কথা। শোনা যাচ্ছে চলতি সপ্তাহের শেষেই মহাকাশ থেকে প্রত্যাবর্তন করবেন দুজনে। সব ঠিক থাকলে আগামী ১৬ মার্চ (রবিবার) পৃথিবীতে পৌঁছতে চলেছে নাসার স্পেস এক্স (Space X)ড্রাগন স্পেসক্র্যাফট।

আট দিনের মহাকাশ সফরে গিয়ে আটমাস কাটিয়ে অবশেষে ঘরে ফেরার পালা। গত বছর বোয়িং স্টারলাইনার এয়ারক্র্যাফট দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়। কিন্তু এরপরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফলে মহাকাশেই আটকে পড়তে হয় সুনীতা আর বুচকে। তাই এবার স্টারলাইনারের পরিবর্তে এলন মাস্কের স্পেস এক্সের উপর ভরসা রেখেছে NASA। ক্রিউ-১০-এ চড়ে তাঁরা ফিরবেন। ৯ মাস মহাকাশে কাটিয়ে সুনীতারা উইকেন্ডে পৃথিবীতে ফিরলে তৈরি হবে নয়া ইতিহাস।

 

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...