Saturday, March 14, 2026

কেন্দ্রে টোটাল আনস্টেবল সরকার: জিএসটি-মণিপুর নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রে টোটাল আনস্টেবল সরকার চলছে। দুটো দলকে নিয়ে দেখাচ্ছে স্টেবল সরকার চালাচ্ছে। আদতে তা নয়। বুধবার বিধানসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে চড়া সুরে আক্রমণ শাণালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুর নিয়েও দিলেন তীব্র খোঁচা। সাফ জানিয়ে দিলেন, ধিক্কার ওই সরকারকে। আমাদের দরকার নেই এমন সরকারের। একইসঙ্গে জিএসটি নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও বিজেপিকে (BJP) একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, একটা মণিপুর চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আবার তারা নাকি চালাবে বাংলা? মনে রখবেন, বাংলা একদিন ভারতের রাজধানী ছিল। এই বাংলাকে তাচ্ছিল্য করবেন না। আপনারা দেশকে টুকরো করার চেষ্টা করছেন, তা একদম করবেন না। এটা আমরা মানব না।
আরও খবরMSME-র পরে বৃহৎ শিল্পে লগ্নিতেও দেশের মধ্যে প্রথম তিনে বাংলা: পোস্ট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, হিরেতে GST নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে। এটা তো কেন্দ্রের সরকার করে রেখেছে। আমরা অনেক বার বলেছি। তারপর এখন একটা কাউন্সিল করেছে, চন্দ্রিমা আছে ওই কমিটিতে। এরপরই তাঁর তোপ, জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের প্রাপ্য দিচ্ছে না। কোনও কথা শুনছে না। আমরা আমাদের টাকায় সব করছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব কাজ আমরা নিজেদের কোষাগার থেকে করছি। আর কেন্দ্র জিএসটি করে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। আসলে কেন্দ্রই আর্থিক সংকটে রয়েছে। তাঁর কথায়, বিজেপি শুধু ভুল এজেন্সি দিয়ে কাজ করে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...