Thursday, May 14, 2026

পার্কিং নিয়ে বচসা, মোহালিতে প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে মৃত্যু বিজ্ঞানীর!

Date:

Share post:

বাড়ির সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। দু পক্ষের হাতাহাতিতে মৃত্যু হলো বিজ্ঞানী অভিষেক স্বর্ণকারের (Abhishek Swarnakar)। মঙ্গলবার রাতে পাঞ্জাবের মোহালির (Mohali, Punjab) এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত বিজ্ঞানীর নাম অভিষেক স্বর্ণকার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন (IISER)-এর প্রজেক্ট সায়েন্টিস্ট ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা অভিষেক বাবা-মাকে সঙ্গে নিয়ে মোহালির সেক্টর ২৯-এ বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এর আগে তিনি বিদেশে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি কাজ থেকে ফেরার পর দেখেন তার বাড়ির সামনে প্রতিবেশী যুবক মন্টির গাড়ি পার্ক করা আছে। অভিষেক বাইক সরাতে বলেন। মন্টি তা না করায় বিজ্ঞানী নিজেই সেই বাইক সরাতে গেলে বছর শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পড়শির আক্রমণে রাস্তাতে পড়ে যান বিজ্ঞানী। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। অভিষেকের পরিবারের অভিযোগে খুনের মামলার রুজু করে তদন্তে পুলিশ।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...