Saturday, May 16, 2026

মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে আগুন, তড়িঘড়ি অবতরণের সিদ্ধান্ত

Date:

Share post:

১৭৮ জন যাত্রী নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের বিমান কলোরাডো থেকে ডালাসে যাচ্ছিল। মাঝআকাশে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলট কিছু বুঝে ওঠার আগেই ইঞ্জিনে আগুন ধরে যায় (Fire at a flight of American Airlines )। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই দ্রুত বিমানটিকে ডেনভার এয়ারপোর্টে অবতরণের অনুমতি দেওয়া হয়। ভারতীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। ফ্লাইট ল্যান্ড হতেই উদ্ধারকারী দলকে যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে আনে। এরপর দমকল বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় বলে জানা গেছে।

এয়ারলাইন্স সূত্রে খবর সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা গেছে, হতাহতের কোনও খবর নেই। কীভাবে ইঞ্জিনে সমস্যা হলো বা আগুন ধরে যাওয়ার মত ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এয়ারলাইন্সে যাত্রীদের অন্য বিমানে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...