Monday, April 6, 2026

রাজকোটের বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩: আটকে ৩০ জন

Date:

Share post:

গুজরাটের রাজকোটের এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, আগুনে এখনও ৩০ জন ওই বাড়িতে আটকা পড়ে আছেন। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। এর আগেও রাজকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর একটি গেমিং জোনে আগুন লেগে ২৭ জন নিহত হয়েছিল।

জানা গিয়েছে, শুক্রবার ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায় আবাসনের একাংশে। দমকল বাহিনীকে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়। এই ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি দমকল কর্মীরাও আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আগুন লাগার পর প্রশাসনের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন নেভানোর কাজ চলছে। এই ঘটনায় আটকে পড়া ৩০ জনকে উদ্ধারের চেষ্টা চলছে জোরকদমে । আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ১১টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে।
বাড়ির ষষ্ঠ তলায় এখনও ৩০ জন আটকা পড়ে আছেন। তবে কী কারণে ওই বহুতল আবাসনে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুনের উৎপত্তিস্থল আবাসনের সাততলা। তার পর অন্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...