Wednesday, May 13, 2026

যোগীরাজ্যের ছেলে, গুজরাটে বেপরোয়া গাড়িতে উড়িয়ে দিল একের পর এক মানুষ!

Date:

Share post:

বেপরোয়া গাড়ি চালিয়ে একের পর এক বাইক আরোহীদের ধাক্কা মারল উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক যুবক। গুজরাটের (Gujarat) ভদোদরা শহরে আতঙ্কের রাত দেখলেন স্থানীয় বাসিন্দারা। নির্মম হত্যার পরে গাড়ি থেকে নেমে যুবকের দাবি, সে আরও এরকম হত্যালীলা চালাতে চায়। কারণ তার সহায় ঈশ্বর! ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার, গুরুতর আহত এক নাবালিকাসহ তিনজন।

উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা রক্ষিত চৌরাসিয়া বৃহস্পতিবার রাতে বন্ধু মিত চৌহানের গাড়ি নিয়ে ভদোদরার (Vadodara) রাস্তায় বেরিয়ে পড়ে। প্রবল মদ্যপ (drunk) থাকায় তার গাড়ি যে ১২০ কিলোমিটার বেগে চলছিল তা সে টেরই পায়নি। ভিডিও গেম (video game) খেলার মতো করে পরপর বাইকে (bike) ধাক্কা মারতে থাকে সে। ধাক্কায় তার গাড়ি একেবারে অচল হয়ে পড়ার পর বাধ্য হয়ে গাড়ি থেকে নামে সে।

জানা যায়, রক্ষিত নামে ওই যুবক ভদোদরায় বেসরকারি একটি কলেজের পড়ুয়া। ঘটনার পর পুলিশ রক্ষিতকে গ্রেফতার করে। যদিও তখনও প্রবল নেশায় (drunk) বুঁদ হয়ে থাকায় তার মধ্যে কোনরকম অনুশোচনা দেখা যায়নি। যেভাবে পথচারী ভরা রাস্তায় একের পর এক মানুষ খুন করার পর ‘আবারও করব’ বলে সদর্পে ঘুরতে থাকে রক্ষিত, তাতে তার অপরাধ প্রবণতা নিয়ে সরব নেটিজেনরা।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...