Saturday, June 27, 2026

বিহারে দুদিনে খুন দুই পুলিশ কর্মী! শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আক্রান্ত

Date:

Share post:

বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধী আরজেডি (RJD) এবং সমাজবাদী পার্টি (SP)। নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্যে দুষ্কৃতী বাড়বাড়ন্তের খেসারত বাংলাকেও দিতে হচ্ছে। নজিরবিহীনভাবে ডবল ইঞ্জিন বিহারে (Bihar) পরপর দুদিনে এবার খুন হতে হল দুই পুলিশ কর্মীকে। দুই ক্ষেত্রেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গিয়েই মৃত্যু হল দুই এএসআই পদমর্যাদার আধিকারিকের।

বিহারের মুঙ্গেরের (Munger) নন্দনপুর গ্রামে একটি গন্ডগোলের খবর পেয়ে শুক্রবার পৌঁছে যান এএসআই সন্তোষ কুমার সিং। সেখানে দু পক্ষের মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে পাটনা(Patna) পারস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোট তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয় সেখানেই।

ঠিক তার আগের দিন বৃহস্পতিবার বিহারের আরারিয়াতে (Araria) মৃত্যু হয়েছে রাজিব রঞ্জন মাল নামে আরও এক এএসআই-এর (ASI)। সেখানে এক অভিযুক্তকে গ্রেফতার করতে বিয়েবাড়িতে গিয়েছিল পুলিশ। অপরাধীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে পুলিশের উপর এমনভাবে হামলা চালানো হয় যাতে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। কার্যত পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে।

শুক্রবার মুঙ্গেরে দ্বিতীয় পুলিশ কর্মের মৃত্যুর পরে সরব হয়েছে বিরোধীরা। আশ্চর্যজনকভাবে যাদের হাতে বিহারের (Bihar) দায়িত্ব সেই বিজেপি এবার আঙুল তুলেছে নীতীশ কুমারের (Nitish Kumar) দিকে। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা দাবি করেছেন সরকারের এসব ক্ষেত্রে কঠোর ভূমিকা নেওয়া উচিত। সেখানেই প্রশ্ন, সরকার যারা চালাচ্ছেন এই দায়িত্ব নেওয়ার প্রশ্ন তাঁরা তাহলে কাদের উপর করছেন। নাকি এখানেই বিজেপি-নীতীশ বিরোধ স্পষ্ট।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...