Friday, May 15, 2026

কড়া নিরাপত্তা! সোমবার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী সোমবার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর, মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, সরকারি উদ্যোগে ফুরফুরা শরিফে আয়োজন করা হচ্ছে ইফতার সমাবেশ, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

এছাড়া, সফরের সময় পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জেলা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রস্তুতি পর্যালোচনা করতে সেখানে উপস্থিত হয়েছেন।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – এবার সিনেমায় ওয়ার্নার, ছবি পোস্ট করে নিজেই জানালেন সে কথা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...