Saturday, May 16, 2026

WPL চ্যাম্পিয়ন মুম্বই, দিল্লিকে হারাল ৮ রানে

Date:

Share post:

উইমেন্স প্রিমিয়ার লিগ মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ফাইনালে হরমনপ্রীত কৌররা ৮ রানে হারালেন দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান মুম্বই অধিনায়ক। ৬৬ রান করেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখান হরমনপ্রীত। ৬৬ রান করেন তিনি। ৩০ রান করেন ব্রান্ট। যস্তিকা ভাটিয়া করেন ৮ রান। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মারিজান্নে কাপ, নাল্লাপুরেড্ডি চারানি এবং জোনাসসেন। এক উইকেট অ্যানাবেল সাদারল্যান্ডের।

জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে লড়াই চালান কাপ। ৪০ রান করেন তিনি। ১৩ রানে ফেরেন মেগ। ৪ রানে আউট হন শেফালি ভার্মা। ৩০ রান করেন জেমাইমা রড্রিগেজ। মুম্বইয়ের হয়ে তিন উইকেট ব্রাটের। ২ উইকেট আমেইলা কেরের। একটি করে উইকেট ইসমাইল, ম্যাথিউস এবং সাইকা ইশাকের।

আরও পড়ুন- ‘নিলামের আগে চিন্তায় ছিলাম’, নতুন দলে যোগ দিয়ে বললেন রাহুল

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...