Friday, June 5, 2026

ভোরে উনুন জ্বালতেই বিপত্তি, মুর্শিদাবাদে ভোররাতে দুই আগুন

Date:

Share post:

সোমবার ভোররাতে দুটি আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে (Murshidabad)। উনুন (stove) থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি কাঁচা বাড়ি। অন্যদিকে শর্টসার্কিট (short circuit) থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি কাপড়ের দোকান। দুটি ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙা ও জলঙ্গির।

সোমবার ভোররাতে উনুন (stove) জ্বালিয়ে রান্নার কাজ শুরু করতেই বিপত্তি মুর্শিদাবাদের জলঙ্গিতে (Jalangi)। খড়ের চালে অসাবধানতায় ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় কাঁচা বাড়িটি। স্থানীয় বাসিন্দারাই আশেপাশে আগুন ছড়িয়ে পড়া থেকে কোনওমতে রক্ষা করেন।

অন্য একটি আগুন লাগার ঘটনা ঘটে মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga)। ভোর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় মানুষ রোজার জন্য ভোরে উঠে পড়ায় আগুন লাগার ঘটনা জানাজানি হয়। দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। দোকানে লক্ষাধিক টাকার লোকসানের দাবি দোকান মালিকের।

Related articles

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...