Monday, March 16, 2026

রীতিমতো নজির গড়ল বারাসাত জেলা আদালত, রাত তিনটে পর্যন্ত শুনানি!

Date:

Share post:

রীতিমতো নজির গড়ল উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদালত। রাত তিনটে পর্যন্ত বিচার প্রক্রিয়া চালালেন বারাসাত এসিজিএম কোর্টের বিচারক কিংশুক সাধুখা। তারপর রায় দান করেন তিনি। বারাসাত জেলা আদালতের সরকারি আইনজীবী সান্তময় বোস জানিয়েছেন,  বারাসাত জেলা আদালতের এমন নজির নেই।নজিরবিহীন ঘটনা।

আদালত সুত্রে জানা গিয়েছে, ১২ মার্চ ২০২৫ জ্যোতি প্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইন অনুযায়ী গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করতে হত। কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ ১৭ তারিখ তাকে পেশ করে। চার্জশিটে লেখা হয় অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তাই তাকে নির্দিষ্ট সময়ে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ।

১৭ তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটিকে স্থানান্তরিত করা হয় এসিজিএম কোর্টে। রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি। দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত তিনটের সময় এসিজিএম আদালতের বিচারক কিংশুক সাধুখা এই মামলায় অভিযুক্তকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে  জামিন দেন।বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ, মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বিচারক  এই মামলার শুনানি করেন। ‌

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...