Thursday, May 14, 2026

সতর্কতা জারি, ঘূর্ণাবর্ত- অক্ষরেখা- পশ্চিমীঝঞ্ঝার ত্রিফলা দুর্যোগ বাংলায়

Date:

Share post:

রবি ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সেই তাপপ্রবাহকে কাটিয়ে চলতি সপ্তাহেই পুরোপুরি ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতি বজায় থাকবে রবিবার পর্যন্ত । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হবে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। তবে তা শুক্রবার থেকে বাড়বে। তবে বৃষ্টি আসার আগে বেলায় গরম বাড়বে। রাতে গরম ও অস্বস্তি থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম।

মূলত, আসাম ও হরিয়ানাতে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এছাড়াও রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। আগামীকাল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এইসব মিলিয়েই প্রতিকূল আবহাওয়া তৈরি হবে। এদিকে বৃষ্টিপাতের ফলে সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। উত্তরের জেলার ক্ষেত্রে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেখানেও সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...