Wednesday, April 29, 2026

দুর্ঘটনার কবলে হাওড়ামুখী এল ২৩৮ বাস! গুরুতর আহত ৫

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার মুখে হাওড়ামুখী এল ২৩৮ বাস! মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। একটি আর্থ মুভার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এল২৩৮ বাসটির। স্থানীয় একটি গোডাউন থেকে বেরিয়েই সটান যশোর রোডের উপরে উঠে পড়ে আর্থ মুভারটি। অন্যদিকে বারাসত থেকে হাওড়ার দিকে যাওয়া এল ২৩৮ গাড়িটির গতিবেগও বেশি ছিল। এই দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। এদিকে গুরুতর আহত হয়েছেন ৫ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১২ নম্বর জাতীয় সড়কে। যদিও ট্রাফিক পুলিশের তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়। আর্থ মুভারের চালককে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, জানা যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন- বিধানসভার ধর্মনিরপেক্ষতা কলুষিত হচ্ছে! বিজেপিকে তুলোধোনা অরূপ-চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...