Tuesday, March 17, 2026

আজ বিধানসভায় স্বাস্থ্যবাজেট নিয়ে আলোচনা, অধিবেশনে থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের (Budget session in Assembly) শেষ পর্বে বুধবার স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হতে চলেছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে, তার আগে আজ হাউসে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কী বার্তা দেবেন তিনি সেদিকে নজর থাকবে সব মহলের। চলতি অধিবেশনে বারবার বিধানসভায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে বিরোধীরা, শেষ দুদিনেও উত্তপ্ত পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই পর্বের অধিবেশনে রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক দফতরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের স্বাস্থ্য দফতরের বাজেট নিয়ে আলোচনা। আর জি করের (RG Kar Medical College and Hospital) ঘটনা এবং তার পরবর্তীকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এদিনের আলোচনায় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...