Tuesday, April 28, 2026

সুনীতাদের মহাকাশযান ল্যান্ডিং না করে, কেন ‘স্প্ল্যাশডাউন’ করল প্রশান্ত মহাসাগরে !

Date:

Share post:

২৮৬ দিন মহাকাশে কাটানোর পর মাটিতে নেমে এলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর-রা। বুধবার ভোরে প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করল তাঁদের ক্যাপসুল। ল্যান্ডিং নয়, মর্ত্যে ‘স্প্ল্যাশডাউন’ করলেন সুনীতা-বুচসহ চার মহাকাশচারী। কিন্তু কেন জলে অবতরণ করতে হল তাঁদের?

মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্যাপসুলে আনডকিং প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা রওনা দেন পৃথিবী অভিমুখে। ১৭ ঘণ্টার যাত্রা শেষে বুধবার ভোরে ফ্লোরিডার উপকূলে অবতরণ করে ক্যাপসুলটি। পৃথিবীর মাটি না ছুঁয়ে মহাকাশযানটি সমুদ্রে অবতরণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্প্ল্যাশডাউন’। মহাকাশ বিজ্ঞানীরা জানান, ল্যান্ডিং করাতে গেলে অনেক ঝুঁকি থাকে। স্প্ল্যাশডাউনে মহাকাশযান নিরাপদে অবতরণ করানো যায়। কেননা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি অত্যন্ত বেশি থাকে, যা ধাপে ধাপে কমানোর জন্য ব্যবহার করা হয় প্যারাসুট। উচ্চতা ও গতি অনুযায়ী ওই প্যারাসুট খুলে ধীরে ধীরে অবতরণের গতি কমিয়ে দেয়। তারপর মাটিতে অবতরণ করলে ধাক্কা লেগে বিপর্যয় ঘটতে পারে মহাকাশযানে। নভোচারীদের জীবন পড়তে পারে ঝুঁকির মুখে। কিন্তু জলে সেই সম্ভাবনা একেবারেই কম। তাই প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনকে অগ্রাধিকার দেওয়া হয়।

তবে এক্ষেত্রেও বিপদ রয়েছে। প্রবল ঢেউয়ের কারণে মহাকাশযান উল্টে যেতে পারে। তবে মহাকাশচারীদের উদ্ধার অভিযানে বিপত্তি ঘটতে পারে।

 

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...