Monday, May 18, 2026

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে হাইকোর্টে সুজয়কৃষ্ণ

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। এবার জামিনের মেয়াদ বাড়ানো এবং শর্ত কমানোর আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হলেন অভিযুক্ত।

গত ডিসেম্বরে ইডি (ED) মামলা এবং ফেব্রুয়ারিতে সিবিআই (CBI) মামলায় শারীরিক অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চ কষ্ট জানিয়েছিল অভিযুক্তের হার্টের অবস্থা ভালো নয়। তাই তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে জামিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মার্চ শেষ সপ্তাহ পর্যন্ত পর্যন্ত বাড়িতেই আছেন সুজয়কৃষ্ণ। চলতি মাসেই তাঁর মামলা উঠবে আদালতে। তাঁর আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি যে যে শর্ত আরোপ করা হয়েছিল তা কমানোর কথাও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...