Friday, June 26, 2026

শুভেন্দুর টার্গেটকে ঐকিক নিয়মে বিঁধলেন দেবাংশু, বেরিয়ে এল বিজেপির আসল সংখ্যা 

Date:

Share post:

আব কি বার, দোশো পার- একুশের বিধানসভা ভোটের আগে স্লোগান তুলেছিল বিজেপি (BJP)। নিট ফল কী হয়েছিল? বিজেপি পেয়েছিল সাকুল্যে ৭৭। আবার ২৪-এর লোকসভায় বিজেপি আওয়াজ তুলেছিল ৪২ এ ৩৫। বিজেপি পেয়েছিল ১২। আর ২৬-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) যখন ১৮০-র টার্গেট দিচ্ছেন, কটাক্ষের সুরে তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ঐকিক নিয়মে অংক কষে দেখিয়ে দিলেন বিজেপির আসল সংখ্যা কত হতে পারে।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ আসনের টার্গেট দিয়েছিল। তারপর ৭৭ আসনে জয়লাভ করলেও বর্তমানে বিধানসভায় তাদের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৫। এই পরিস্থিতিতে ছাব্বিশের বিধানসভা ভোটে আর দুশোর টার্গেটে যাওয়ার সাহস করছেন না বিজেপির নেতারা। পরিস্থিতি বুঝে টার্গেট সংখ্যা কমিয়ে ১৮০ করেছেন খোদ বিরোধী দলনেতা।বৃহস্পতিবার তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী এই টার্গেট খাঁড়া করেছেন। আর তা শুনে তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য বসেন অংক কষতে। তার সেই অংকের উত্তর যা মিলল, সেটাই তিনি ফেসবুকে পোস্ট করেন।

তৃণমূলের যুব নেতা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অঙ্কে কষে জানালেন বিজেপির আসন সংখ্যা কত হতে পারে তাদের নেতাদের দেওয়া পরিসংখ্যান-মাফিক। ফেসবুকে দেবাংশু লেখেন, ২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র টার্গেটে ৭৭ হল প্রায় ৩৮ শতাংশ, ৩৫-এর টার্গেটে ১২ হল ৩৪ শতাংশ। বিধানসভা ট্রাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮ শতাংশ হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮ শতাংশ হয় ৬৮ টি আসন। লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪ শতাংশ হয় ৬১টি আসন। এই পরিসংখ্যান দিয়েই দেবাংশুর কটাক্ষ, এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু! আমাদের বিশ্বাস, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন! আপনি আমাদের লক্ষ্মী।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের এখনও এক বছর বাকি। এখন থেকেই শুরু হয়ে গেছে চাপান-উতোর। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। ২১৫ প্লাস আসন প্রাপ্তির লক্ষ্যমাত্রা স্থির করেছেন, যা একুশের ভোটে প্রাপ্ত আসনের থেকে অন্তত এক বেশি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...