Friday, June 26, 2026

উত্তাল সমুদ্র, কালবৈশাখীর আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি সর্তকতা

Date:

Share post:

ফুঁসছে সাগর, ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বাংলার উপকূলীয় এলাকায়। কালবৈশাখীর আশঙ্কায় ইতিমধ্যেই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড় হবে হাওড়া, হুগলি (Hooghly), বাঁকুড়া, বীরভূম , ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। আগামী দু-তিন দিনে পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে, মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

দক্ষিণবঙ্গ জুড়ে আজ সারাদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কমবে উত্তরেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাজ্যজুড়ে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...