Friday, May 15, 2026

নির্জলা হাওড়ার ২২টি ওয়ার্ড, পরিস্থিতি মোকাবিলায় ১৫টি ট্যাঙ্কার পাঠালো কলকাতা পুরসভা

Date:

Share post:

ধসের জেরে হাওড়ার (Howrah) বেলগাছিয়া ভাগাড় এলাকায় বিপর্যয়। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল। ফলে পদ্মপুকুর জল প্রকল্পের প্রায় ১৫০০ মিলিমিটার ব্যাসের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় নির্জলা হাওড়া- শিবপুর বিধানসভার ২২ টি ওয়ার্ড। সমস্যা সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)। ইতিমধ্যেই হাওড়ায় ১৫টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে বলে কেএমসি সূত্রে খবর। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়া পুরসভাকে (Howrah Municipal Corporation) সাহায্যের আশ্বাস দিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহস্পতিবার থেকেই জল সংকট তৈরি হচ্ছিল হাওড়ায়। পাইপের ফাটল মেরামতির কাজ অনেকটা এগিয়ে গেলেও শুক্রবার খেয়ে ধ্বস নামায় সমস্যা বেড়েছে। স্থানীয় এফ রোডের বাসিন্দারা আশঙ্কা করছেন এভাবেই যদি ফাটল দেখা যায় তাহলে হয়তো বাড়ি ভেঙে পড়তে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং বিধায়ক। যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা এবং KMD ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছেন। সূত্রের খবর পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইন বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে চলে গেছে। এর পাশে রয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশিনালা। সমস্যা হচ্ছে, ভাগাড়ে শহরের আবর্জনা জমতে জমতে কার্যত পাহাড়ের আকার নিয়েছে যার ফলে প্রায়ই ধস নেমে মূল নিকাশি নালা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এদিন সকালে মাটির তলায় ঘষে জেরে জলের পাইপলাইন ফেটে এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায়। পনেরশো মিলিমিটার গ্যাসের লোহার পাইপ ফেটে যাওয়ায় ২২ টি ওয়ার্ডে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। তবে কলকাতা পুরসভা থেকে ট্যাংকার পৌঁছে যাওয়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। যদিও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এক্ষুনি বলা সম্ভব নয় বলেই মনে করছেন হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...