Sunday, May 24, 2026

হাইকোর্টের নির্দেশে বৈষম্য ভেঙে ৩০০ বছর পর নদিয়ার শিব মন্দিরে পুজো তফসিলিদের

Date:

Share post:

প্রশাসনের হস্তক্ষেপে সম্প্রতি মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিবাদ মিটেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার গীধগ্রামে।এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার বৈরামপুরের একটি শিব মন্দিরে। অভিযোগ ছিল, প্রথার দোহাই দিয়ে প্রায় ৩০০ বছর ধরে নির্দিষ্ট একটি গোষ্ঠীর মানুষকে বহু যুগ ধরে তাদের আরাধ্যের আরাধনা করতে দেওয়া থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল।মন্দিরে প্রবেশাধিকার ছিল না তফসিলি জাতিভুক্তদের। হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেলেন তারা। পুলিশি নিরাপত্তায় মন্দিরে পুজো দিতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা।

আদালতে সংশ্লিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে মামলা করা হয়েছিল। সেই মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ, দেবালয়ে যদি এমন বৈষম্য করা হয়, তাহলে তা মানবাধিকার লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকাতেও ক্ষুব্ধ ছিল হাইকোর্ট। যার জেরে তাদের আদালতের কাছে ধমকও খেতে হয়েছিল।এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দফায় দফায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে প্রশাসনের তরফে বৈঠক করা হয়। তাতেই মেলে সমধানসূত্র। স্থির হয়, এবার থেকে সব ভক্তরাই মন্দিরে পুজো দিতে পারবেন। সেই অনুযায়ী, বহু বছরের বৈষম্য ভেঙে বৃহস্পতিবার প্রথমবার পুলিশের পাহারায় এই মন্দিরে পুজো দেন এত দিন ধরে বঞ্চিত থাকা গোষ্ঠীর পাঁচটি পরিবারের পাঁচজন প্রতিনিধি।

কৃষ্ণনগরের পুলিশ আধিকারিক উত্তমকুমার ঘোষ বলেন, শিব মন্দিরে প্রবেশ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। নির্দিষ্ট গোষ্ঠীর মানুষজনও আজ পুজো দিতে পেরেছেন। কোনওরকম বাধার মুখে পড়তে হয়নি তাদের। সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছিল।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...