Friday, May 22, 2026

ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু রাজ্যের

Date:

Share post:

রাজ্য নতুন মৌজা ভিত্তিক ভূ মানচিত্র তৈরী করছে। তার অঙ্গ হিসেবে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে সমস্ত পুরসভায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে। উত্তরবঙ্গের ফালাকাটায় ড্রোন ব্যবহার করে জরিপের কাজ শেষ হয়েছে। সেখানে বর্তমানে জিও রেফারেন্স এর কাজ চলছে বলে পুরো ও নগর উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দফতর।

এছাড়া রাজ্যের শহরাঞ্চলে জমা জলে সমস্যা থেকে পাকাপাকি মুক্তি পেতে ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা এবং বিধাননগর পুরসভা এলাকার আধুনিক নিকাশি প্রকল্পের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজপুর সোনারপুর, বারুইপুর পুরসভার জন্য ১ কোটি ২০ লক্ষ এই মাস্টার প্ল্যান নির্মাণের বিকল্প প্রকল্প রিপোর্ট তৈরীর কাজ শেষ বলেও জানা গিয়েছে। এছাড়া চন্দননগর ভদ্রেশ্বর, চাঁপদানি পুর এলাকায় জিআইএস ভিত্তিক ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরির জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর ,বৈদ্যবাটি পুর এলাকায় প্রকল্পের চূড়ান্ত কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...