Sunday, February 22, 2026

ভুয়ো জাতি শংসাপত্রে প্রাথমিক শিক্ষকের চাকরি! তদন্তে দুর্নীতি দমন শাখা

Date:

Share post:

জালিয়াতি করে চাকরি পাওয়ার সব রাস্তাই বন্ধ করতে তৎপর রাজ্য প্রশাসন। এবার অভিযোগ জাতির শংসাপত্র (cast certificate) জাল (fake) করে প্রাথমিক শিক্ষকের (primary teacher) চাকরিতেও একাধিক নিয়োগের। মালদহ জেলায় এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার (anti corruption branch)। প্রাথমিক শিক্ষা সংসদকে তথ্য দিয়ে তদন্তের নির্দেশ।

এর আগে ডাক্তারি থেকে পুলিশের চাকরি, এমনকি বিশ্ববিদ্যালয় ডিগ্রি পেতেও জাল জাতি শংসাপত্র (fake cast certificate) ব্যবহারের অভিযোগ উঠেছে। একশ্রেণীর অসাধু চক্র প্রাথমিক শিক্ষক নিয়োগের (primary teacher recruitment) ক্ষেত্রেও এই জাল শংসাপত্রের সাহায্য নিয়েছে এমনটাই অভিযোগ মালদহ (Maldah) জেলায়। জেলা পুলিশে অভিযোগ দায়ের হতেই বিষয়টি চলে যায় পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে।

দুর্নীতি দমন শাখা (anti corruption branch) থেকে অভিযুক্তদের নামের তালিকা, ঠিকানা ও পরিচয়ের বিস্তারিত পাঠানো হয় প্রাথমিক শিক্ষা সংসদের কাছে। মূলত ২০১৭ সালে এভাবে প্রাথমিক শিক্ষকের ( চাকরি হাতানোর অভিযোগ উঠেছে।

প্রাথমিক শিক্ষা সংসদ মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সেলের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে বিস্তারিত তথ্য তুলে দেয়। মালদহ (Maldah) কর্তৃপক্ষ তাদের তালিকা যাচাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে। দ্রুত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে সংসদ।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...