Wednesday, May 13, 2026

London: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় থাকবেন সৌরভ

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসূচি। ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকাবেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)।

লন্ডনে (London) চারদিন টানা ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সোমবার, লন্ডনের স্থানীয় সময় বিকেলেই ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তাঁর নজর বাংলার উন্নয়ন, যার জন্য রবিবার লন্ডন পৌঁছানোর পর থেকেই প্রস্তুতি সেরেছেন বাংলার প্রশাসনিক প্রধান।

২৫ মার্চ রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকবেন মহারাজ।

বরাবরই সৌরভের (Sourav Ganguli) সঙ্গে সুসম্পর্ক মমতার। বিসিসিআই থেকে সৌরভকে সরিয়ে দেওযা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বিজিবিএস-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার শিল্প পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেন সৌরভ। মুখ্যমন্ত্রী স্পেন সফরেও সস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলার দাদা। বিদেশের মাটিতেও বাংলার বর্তমান শিল্পোন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। লগ্নির আহ্বান জানান।

লন্ডনের সঙ্গে সৌরভের এখন নিত্য যোগাযোগ। তাঁর কন্যা সানা সেখানেই চাকরি করেন। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকবেন সৌরভ।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...