Monday, May 18, 2026

দিল্লিতে জিততে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানার অপব্যবহার! বিজেপির চক্রান্ত সফল হবে না বাংলায়: অভিষেক

Date:

Share post:

ভুয়ো ভোটার দিয়ে বাংলা দখলের ষড়যন্ত্র সফল হবে না বিজেপির। ভূতুড়ে এপিক কার্ড রুখতে শেষ দেখে ছাড়বে তৃণমূল। সোমবার দিল্লিতে (Delhi) সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন বাংলার সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় তৃণমূল সাংসদ অভিযোগ করেন, দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছিল। সেই চক্রান্ত বাংলায় সফল হবে না।

অভিষেক বলেন, বিজেপির (BJP) ষড়যন্ত্র হল বাংলায় ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া। পাশাপাশি, ২০ লক্ষ ভোটার যোগ করা হবে। এর আগে দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই ছক কষা হয়েছিল। দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছে রলে অভিযোগ অভিষেকের। অরবিন্দ কেজরিওয়াল অনেক দেরিতে এই জালয়াতি টের পেয়েছেন বলে কিছুই করতে পারেননি। এর পরেই অভিষেক বলেন, বাংলায় বিজেপির এই চক্রান্ত সফল করতে দেব না। আমরা সতর্ক আছি। বাংলার মানুষ প্রতিবাদী। তাঁরা কোনও ভাবেই অন্যায় মেনে নেবেন না।

তৃণমূলের (TMC) তরফে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে মুখ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, সারা দেশে কত ডুপ্লিকেট এপিক কার্ড আছে, তার সংখ্যা জানানো হোক। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, কমিশন আমাদের ডাকলে আমরা বলব যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাঁদের নাম যোগ করা হয়েছে ভোটার তালিকায়- সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। এতেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আধার কার্ড যেখানে জাল হচ্ছে, সেখানে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ করে লাভ কিছু হবে না-মত অভিষেকের।

আরও পড়ুন- পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ, স্বীকৃতি আইসিএমআর-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...