Tuesday, March 17, 2026

বহরমপুরে বিস্ফোরণ! বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত শিশু-সহ ৩

Date:

Share post:

বুধবার সকালে বহরমপুর থানা এলাকায় (Berhampur Police station Area) বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুই শিশুসহ এক মহিলা গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital)নিয়ে যাওয়া হয়েছে। এক শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া গোয়ালজন এলাকার বহড়া গ্রামে বাসিন্দা আতাহার শেখের বাড়িতে। মাঠে খেলা করতে গিয়ে এক শিশু লোহার বল ভেবে দুটি সকেট বোমা কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখে। পরিবারের বাকি সদস্যরা অবশ্য এই বিষয়ে কিছু জানতেন না। এদিন সকাল ৯টা নাগাদ দুটি বোমা ফেটে যায়। তীব্র শব্দে কেপে ওঠে গোটা এলাকা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ওই মাঠে কে বা কারা বোমা রাখল, কেনইবা সেখানে বোমা মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু বহরমপুর থানার পুলিশের (Berhampur Police,Murshidabad)।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...