Friday, May 15, 2026

বাংলা সেরার সেরা, সাফল্যের নজির তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বার্তা তৃণমূলের

Date:

Share post:

বাংলা সেরার সেরা। সামাজিক উন্নয়ন থেকে জনগণের নিরাপত্তা, সবকিছুতেই বাংলা স্বতন্ত্র জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেছে। দেশের বুকে সেরার তালিকায় বাংলা প্রায় প্রতিটি ক্ষেত্রেই খোদাই করেছেন নিজেদের নাম। আর এই বিরাট সাফল্যের নেপথ্যে একটাই নাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রায় ১৫ বছরের সুশাসনে বাংলা এক অনন্য নজির তৈরি করেছে দেশের ইতিহাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা এবং উন্নয়নের সদিচ্ছাই বাংলাতে এগিয়ে দিয়েছে সাফল্যের অলিন্দে। গোটা দেশের কাছে পথপ্রদর্শক হয়ে উঠেছে এই রাজ্য (West Bengal)।সম্প্রতি কেন্দ্রের রিপোর্টে বাংলা ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টেক্কা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সামাজিক সূচকে দেশে তৃতীয় স্থান লাভ করেছে বাংলা। সিভিক বিহেভিয়ার বা শিষ্টাচারে রয়েছে দ্বিতীয় স্থানে। পাবলিক সেফটি বা জনগণের সুরক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান নিয়েছে এ-রাজ্য। ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশনে লাভ করেছে তৃতীয় স্থান।

বাংলার এই সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেগঘন বার্তা দেওয়া হয়েছে রাজ্যকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, বাংলায় শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। এখানে নিরাপত্তা একটি অভ্যাস। বৈচিত্র্য একটি উদযাপন। আমরা এখানে নিশ্চিন্তে বাড়ি ফিরি। আসি বলে বিদায় নিই। অভিমান হল বাংলার শব্দ মাধুর্য। রবীন্দ্রনাথ থেকে লালনের দরবার, রক মিউজিক থেকে রাগ সংগীত সবেতেই মেতে ওঠে বাঙালি মন। তাই আমরা সামাজিক উন্নয়ন থেকে শুরু করে জনগণের নিরাপত্তা, শিষ্টাচার এবং বহুত্বের মধ্যে ঐক্যে সেরার আসনে অধিষ্ঠিত।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...