Thursday, May 14, 2026

বেলেঘাটায় বরফকলের কাছে আগুন! ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

Date:

Share post:

বুধবার বেলেঘাটায় (Beleghata) বরফকলের কাছে একটি দোকানে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত এক জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও ভাবে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। সেই থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে দমকলের অনুমান। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় দোকানদাররাও। আগুনের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়েরাই জানাচ্ছেন, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

আরও পড়ুন – অপেক্ষার অবসান, পুনর্বাসন পেলেন কালীঘাট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...