Friday, May 15, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে সেমিনার, মিটিং নয়: হাইকোর্ট

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরই পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সেই জন্য প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে আবেদন করা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক গেটে পুলিশ দেওয়া হোক। এমনকি স্থায়ী পুলিশ ক্যাম্পেরও আর্জি জানানো হয়।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠকে বাম এবং অতি বামেরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখায়।অধ্যাপকদের নিগ্রহ করার অভিযোগ ওঠে। খোদ উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পুরো বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে ।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের  পর্যবেক্ষণ, সব জানার পর শিক্ষামন্ত্রীর সেখানে যওয়া ঠিক হয়নি। পুরো বিষয়টি আদালতের কাছে স্পষ্ট নয়। এরপরই তিনি সেমিনার, মিটিং করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাদবপুরে গুন্ডারাজ চলছে। বশ মানে না এমন ঘোড়া ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমরা চাই শান্তি ফিরে আসুক। যা নির্দেশ দেবেন আমরা মেনে নেব।

প্রধান বিচারপতি বলেন, বেসরকারি নিরাপত্তা কর্মীদের কোনও ক্ষমতা থাকে না। কারণ, তাদের হাতে কোনও অস্ত্র থাকে না। প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়ন করতে হবে। যারা ছাত্র নয় তাদের খুঁজে বের করতে হবে। উপাচার্যসহ বাকিদের ইচ্ছে থাকলেই উপায় হয়। তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...