Sunday, May 10, 2026

শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের কাজ, পাঁচটি স্লুইস গেটের পুননির্মাণ

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের কাজ।এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটালের গোবিন্দপুর, দাসপুর দু’নম্বর ব্লকের কৈজুরী, কুমারচক, রানিচক এবং জোতকানুরামগড়  এলাকায় চলছে স্লুইস গেট নির্মাণের কাজ। স্লুইস গেট নির্মাণের ফলে নদীগুলিতে জলের চাপ বাড়লে একদিকে যেমন জল বের করে অন্য নদীতে নিয়ে যাওয়ার সুবিধা হবে অন্যদিকে এলাকায় জমে থাকা বর্ষার জল চলে আসবে নদীতে।

১৯ কোটি টাকা খরচে পাঁচটি স্লুইস গেট পুননির্মাণের কাজ শুরু হয়েছে।এই পাঁচটি স্লুইস গেট পুননির্মাণের কাজে যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা।স্লুইস গেটের পাশেই তৈরি হবে পাম্প হাউস। শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ।স্লুইস গেট তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ায় খুশি ঘাটালবাসী।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...