Sunday, March 15, 2026

বেঙ্গল সাফারি থেকে আয় বেড়ে হয়েছে ৯ কোটি টাকা: বীরবাহা হাঁসদা

Date:

Share post:

পর্যটকদের মনোরঞ্জনের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসেছে অনেক নতুন অতিথি। স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে। এর ফলে চলতি বছরের প্রথমার্ধেই আয় হয়েছে ৯ কোটি। যা রেকর্ড বলা যায়। বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানালেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। বীরবাহা বলেন, গতবছর আয় ছিল ৭ কোটি, এবার বেড়ে ৯ কোটিতে দাঁড়িয়েছে। যা সত্যিই আনন্দের।

সাফারিতে আরও পর্যটক টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। মন্ত্রী বলেন, হাতিরা লোকালয়ে চলে আসছে। তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছেন বনকর্মীরা। জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলেই, তাদের পিঠে চড়ে জঙ্গল দেখা যাবে। মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, জঙ্গলে আগুন কীভাবে লাগছে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে। ১১ মাস আগে সুরজ ও তনয়া দম্পতির শাবকের জন্ম হয়েছে। তার আগমনে খুশি কর্তৃপক্ষ।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...