Friday, February 27, 2026

আদালতে ৩ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল CBI, নজরে ৩ জনের কল ডিটেলস

Date:

Share post:

আর জি কর ধর্ষণ-খুন মামলায় শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে ৩ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ (Status Report) জমা দিল CBI। তদন্তে বেশ কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের কল ডিটেলস তদন্তকারীদের নজরে রয়েছে। সে সবই রিপোর্ট জানানো হয়েছে বলে সূত্রের খবর।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে CCTV ফুটেজ দেখে বেশ কয়েকজনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। নতুন করে তিন জনের কল ডিটেলস দেখা হচ্ছে। আর জি কর হাসপাতালের আরও কয়েকটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে রিপোর্টে জানিয়েছে সিবিআই।

এদিন, আদালতে সিবিআই জানিয়েছে আরজি কর-কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ‍্য প্রমাণ পেলে জানানো হবে। ১৬ এপ্রিল সন্দীপ এবং অভিজিৎকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর সিবিআইকে ২৮ এপ্রিল পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ (Status Report) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মৃতার বাবা বলেন, নতুন করে তদন্তের প্রমাণ সিবিআই এদিন আদালতে পেশ করেছে। তবে আরও দ্রুত তাঁরা তদন্তের ফল জানতে চান। বিচারক তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন অভয়ার বাবা।
আরও খবরঅবসরের ৪দিন আগে যাদবপুরের উপাচার্যকে অপসারণ রাজ্যপালের! অচলাবস্থা তৈরিতে ক্ষুব্ধ ব্রাত্য

spot_img

Related articles

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

নিয়োগে সবুজ সংকেত! নতুন ১৫ পদ সৃষ্টি, ৫১ পদ পূরণের অনুমোদন মন্ত্রিসভায়

রাজ্যের প্রশাসনিক ও নাগরিক পরিষেবা আরও জোরদার করতে বড়সড় নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট

সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর-এর লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধানের কাজ। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম ভোটার...