Tuesday, February 3, 2026

চা বাগানে গাছের মগডালে উঠে লড়াই দুই চিতার! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

চা বাগানে গাছের মগডালে দুই চিতা বাঘের লড়াইয়ের সাক্ষী থাকলো ফাঁসিদেওয়ার বিজলিমনি চা বাগানের শ্রমিকেরা। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল। ঘটনাটি বিজলিমনি চা বাগানের ১৩ নম্বর সেকশন সংলগ্ন এলাকায়।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা চাপাতা তোলার সময় চিতাবাঘ দুটিকে লড়াই করতে দেখতে পান। চিৎকার চেঁচামেচি হওয়াতে গাছের মগডাল থেকে নেমে পালিয়ে যায় চিতা বাঘ দুটি। যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর বনদফতর। বনদফতর সূত্রে খবর গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি দূরবীন দিয়ে নজর রাখা হচ্ছে। চা বাগানে দুটি চিতাবাঘ কোথায় রয়েছে খুঁজতে তৎপর বন দফতর।

 

spot_img

Related articles

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...