Sunday, May 10, 2026

বাংলার সাফল্যকে ধূলিসাৎ করতে দেব না: অক্সফোর্ডের স্মরণীয় অভিজ্ঞতায় বার্তা মমতার

Date:

Share post:

যার চিন্তাশীল পদক্ষেপে বাংলার নাম বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত হয়েছে সেই মুখ্যমন্ত্রীকেই সম্মান জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। গুটি কয়েক নিন্দুক সেই অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করলেও তা যে বিফল তা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। এই অশুভ শক্তি যে কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্যের ছন্দপতন ঘটাতে পারেনি তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের অভিজ্ঞতা তাঁর কাছে চিরস্মরণীয়, একথা বলার পাশাপাশি নিজের লড়াকু জীবনের কথা তুলে ধরে নিন্দুকদের কড়া জবাব মুখ্যমন্ত্রীর।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমার বাবাকে হারানোর পর প্রথম দিন থেকে একটি শিশু হিসেবে জীবন আমার কাছে একটি যুদ্ধ ছিল। যে যুদ্ধ ছাত্র নেতা হিসাবে আমি লড়েছি, বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে এবং এখন মানুষের সরকারের প্রধান হিসাবে লড়ছি। আমি কোনদিনও সংঘাতে সামনে কোন ঢাল রাখিনি, কোনও দিনও রাখবো না। কিন্তু কোনদিনও কাউকে বাংলার সাফল্যগুলিকে (Bengal’s achievements) মুছে ফেলতে দেব না, বা বাংলার অগ্রগতিতে যে বলিদান তাকে প্রশ্নের মুখে ফেলতে দেব না।

অনেক আত্মোৎসর্গের মধ্যে দিয়ে তৈরি হওয়া বাংলা মডেল-কে (Bengal Model) পণ্ডিত, শিক্ষাবিদ এবং চিন্তাবিদদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে দেখতে পারা অত্যন্ত ব্যক্তিগত গর্বের। বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) দাঁড়িয়ে বাংলার উল্লেখযোগ্য সাফল্যের কাহিনী তুলে ধরার অধিকার আমি অর্জন করতে পেরেছি। এটা এমন একটি অভিজ্ঞতা যা আজীবন আমি লালন করব।

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...