Tuesday, June 23, 2026

প্ররোচনায় পা দেবেন না, বেগতিক দেখলেই পুলিশকে জানান: রাজ্যবাসীকে সতর্কবার্তা শামিম-সুপ্রতিমের

Date:

Share post:

কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন না। রামনবমীতে অশান্তির ছক নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন আইজি (ADG), আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim) এবং দক্ষিণবঙ্গের ADG সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। তাঁরা জানান, গোপন সূত্রে খবর জেনেছেন আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে।

শনিবার সাংবাদিক বৈঠক করে জাভেদ শামিম (Javed Shamim) জানান, ”সামনে রাজ্যে উৎসবের মরশুম- ঈদ, রামনবমী। রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে এই সময়ে অশান্তির ছক করছে কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক আছে। সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি।” বিষয়ভাবে সতর্ক করে তিনি বলেন, ”কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেদের এলাকার উপর নজর রাখুন। বেগতিক দেখলেই পুলিশকে জানান। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যারা চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে।”

দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার বলেন, ”গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উসকানি দেওয়া হচ্ছে। প্ররোচনা দেওয়ার হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারও কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।”
আরও খবরখাস কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার এসটিএফের! গ্রেফতার ২

দুই পুলিশকর্তাই জানান, রামনবমীতে অশান্তির ছক তৈরি হচ্ছে। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...