Wednesday, May 13, 2026

বুকের পাটা থাকলে চন্দ্রবাবুকে মুসলিম তোষণকারী আখ্যা দিন! শুভেন্দুকে চ্যালেঞ্জ দেবাংশুর 

Date:

Share post:

বিজেপির জোট সঙ্গী তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর ইফতারের ছবি ও পোস্ট দেখিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। তাঁর চ্যালেঞ্জ, বুকের পাটা থাকলে এবার চন্দ্রবাবু নাইডুকে মুসলিম তোষণকারী বলে আখ্যায়িত করুন‌।

একদিন আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে পোস্ট করেন, রমজান মাস উপলক্ষে বিজয়ওয়াডায় রাজ্য সরকারের দেওয়া ইফতার ভোজে অংশগ্রহণ করলাম। মুসলিম ভাইদের সাথে আল্লাহর কাছে দোয়া করলাম রাষ্ট্র ও মানুষের সব কিছু যেন ভালো হয়। তারপর, আজ, কাল মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর জন্য… আমি সবসময় সেখানে ছিলাম। পবিত্র মাহে রমজানে মুসলিম ভাইদের সাথে সময় কাটিয়ে অনেক তৃপ্তি পেলাম। এর পাল্টা দেবাংশু লেখেন, চন্দ্রবাবু নাইডু। বিজেপির জোটসঙ্গী। এই একই ধরনের ছবি বাংলায় দেখিয়ে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী বলে আখ্যায়িত করে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, বুকের পাটা থাকলে হিন্দি ভাষায় চন্দ্রবাবু নাইডুকেও একইভাবে আখ্যায়িত করে দেখান। যদি না পারেন বুঝব আপনি রাজনৈতিকভাবে একজন নপুংসক ব্যক্তি এবং একটি আস্ত ভিজে বেড়াল!

দেবাংশুর এই পোস্টের পর সমাজ মাধ্যমে কমেন্টের বন্যা বয়ে যায়। নেটিজেনদের একজন লেখেন, শুভেন্দু অধিকারী কবে রাজনীতির লোক হল? উনি তো রাজনীতি করেন না, উনি জাতি বিদ্রোহ করেন। তা না হলে বলেন, আমি হিন্দুদের ভোটে জিতেছি, মুসলিমদের ভোটে জিতিনি। আবার একজন লেখেন, ওইসব দিদিকে বলা যায়, নরম মাটিতে আঁচড়ানো সহজ। অনেকে আবার লিখেছেন, দেবাংশু, তোমার সঙ্গে খেলতে পারছে না। প্রত্যেকটা বল তুমি মাঠের বাইরে পাঠাচ্ছো।

আরও পড়ুন- বয়স যে একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করতে চলেছেন সৌমেন সরকার, এই বয়সে তাঁর লক্ষ্য এভারেষ্ট জয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...