Saturday, June 20, 2026

রহস্যমৃত্যু নয়, খুনই করা হয়েছে বেলেঘাটার যুবককে: নতুন মামলা পুলিশের

Date:

Share post:

আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে বেলেঘাটার যুবককে। সেইমতো খুনের ধারায় মামলা রুজু করে রহস্যমৃত্যুর তদন্ত করছে বেলেঘাটা থানার পুলিশ। তবে কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মৃত্যু আত্মহত্যার ঘটনা কিনা, প্রথমে সেই বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু মৃতদেহে এমন আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা নিজের পক্ষে করা সম্ভব নয় বলেই পুলিশের দাবি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরাও সেই কথাই জানান। এরপরে পুলিশ খুনের মামলা রুজু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার কালিমুদ্দিন সরকার লেনের বাসিন্দা বছর সাতাশের ওই যুবকের নাম রোহন মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার একটি চারতলা বাড়ি থেকে রোহনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসকেরা মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে এটি খুনের ঘটনাও হতে পারে বলে প্রাথমিক ভাবে জানান। এর পরেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে।

বছরখানেক আগে বেলেঘাটারই বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল রোহনের। কিন্তু কয়েক মাস আগে সেই স্ত্রী আলাদা থাকতে শুরু করেন।দাদার সঙ্গেও বিশেষ সখ্য ছিল না রোহনের। অধিকাংশ সময়েই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন তিনি। কয়েক মাস আগেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন রোহন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার বিকেলে কয়েক জন বন্ধুর সঙ্গে ঘরে বসে মদ্যপান করছিলেন রোহন। এরপরে সন্ধ্যায় রোহনের এক কাকা তার ঘরে গিয়ে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রোহন। তার পিঠে গভীর ক্ষত। ওই কাকাই এরপরে রোহনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

এর পরে নিজের ঘরেই শুয়ে পড়েন রোহন। বৃহস্পতিবার দুপুরে তাকে খাওয়ার জন্য ডাকতে যান রোহনের এক ঠাকুমা। কিন্তু তিনি ঘুমোচ্ছেন ভেবে ফিরে আসেন। এর পরে সন্ধ্যায় তাকে ডাকতে গিয়ে এক আত্মীয় দেখেন, রোহনের শরীরে প্রাণ নেই।

 

 

 

 

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...