Wednesday, May 13, 2026

মোথাবাড়িতে নতুন করে অশান্তি তৈরি সুকান্তর, উত্তরপ্রদেশ মনে করালেন কুণাল

Date:

Share post:

উন্নয়নের ইস্যু নেই। কোথাও কোনো ধর্মীয় ঘটনা পেলেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। মালদহের (Maldah) মোথাবাড়ির (Mothabari) ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ঘটনাস্থলে গিয়ে রবিবার অশান্তি বাঁধানোর চেষ্টা করেন বিজেপির শিক্ষানবিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা প্রশাসনের পাশে দাঁড়িয়ে উত্তর প্রদেশের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মোথাবাড়ির অশান্ত এলাকায় রবিবার ঢোকার চেষ্টা করেন সুকান্ত মজুমদার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁকে অনেক আগেই পড়তে হয় পুলিশি বাধার মুখে। আর তাতেই বেজায় চটেছেন সুকান্ত। পুলিশের ঘেরাটোপকে বাঁশের কেল্লা বলতেও বাকি রাখেননি সুকান্ত।

রবিবার অশান্তির চেষ্টা ব্যর্থ হতেই নতুন করে মোথাবাড়িকে ঘিরে রাজনীতির পারদ চড়ান সুকান্ত। মালদহে দাঁড়িয়েই ঘোষণা করেন ১১ এপ্রিল মালদহের (Maldah) জেলাশাসকের দফতরে (DM office) ঘেরাও অভিযান চালাবে বিজেপি। রাজ্য নেতৃত্বও যোগ দেবে সেই কর্মসূচিতে। এমনকি পুলিশকে শারীরিক নিগ্রহের হুমকিও দেন তিনি।

যেখানে পুলিশ প্রশাসন দুই সম্প্রদায়ের অশান্তি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সেখানে নতুন করে আগুনে ঘি ঢালার প্রয়াস বিজেপির। তাকে পাল্টা জবাব তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বার্তা, কোথাও কোনও ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন সেটাকে ঠিক করবে সেটাই তাদের কাজ। সেখানে যদি কেউ উস্কানি দিতে যায়, তাকে আটকে দিয়েছে। ঠিক করেছে। যখন তৃণমূলের প্রতিনিধিদল উত্তরপ্রদেশ বা অসমে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল। তখন মনে ছিল না।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...