Saturday, March 14, 2026

কমানো হল ‘রাজা’র নিরাপত্তা: প্রাক্তন মাওবাদী নেতার নেতৃত্বে নেপালে রাজতন্ত্রের লড়াই!

Date:

Share post:

১৭ বছরে ১৩ বার ক্ষমতা বদল। রাজতন্ত্রের শেষে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেও অশান্ত হিমালয়ের দেশ নেপাল (Nepal)। আর এবার রাজতন্ত্র (monarchy) ফিরিয়ে আনার লড়াই। সেই লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন এক সময় রাজাকে পালাতে বাধ্য করা মাওবাদী নেতা। তবে মাথা নত করতে রাজি নয় ওলি-প্রশাসন। সরকার পক্ষের চাপের মুখে কমানো হল রাজা জ্ঞানেন্দ্রর (Gyanendra) নিরাপত্তা।

শুক্রবার রাজতন্ত্র চেয়ে আন্দোলনে নেপালে মৃত্যু হয়েছে তিনজনের। আর সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন একসময়ের নেপালের মাওবাদী (CPN-Maoist) নেতা দুর্গা প্রসাই (Durga Prasai)। তারই নেতৃত্বে সংসদ ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায় রাজতন্ত্রের সমর্থকরা। ১৫ বছর আগে যার আন্দোলনের জেরে রাজা জ্ঞানেন্দ্রকে অজ্ঞাতবাস নিতে হয়েছিল, পনেরো বছর পরে সেই প্রসাই এখন চাইছেন রাজতন্ত্রের প্রতিষ্ঠা।

স্বভাবতই এই আন্দোলনের বিরোধিতায় নেপালের প্রধান রাজনৈতিক দল সিপিএন-ইউএমএল (CPN-UML) এবং নেপালি কংগ্রেস। রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (RPN) সঙ্গে সরকারপন্থী দলগুলির বিরোধের জেরে সংসদে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। এরপরই জ্ঞানেন্দ্রর নিরাপত্তা কমিয়ে দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K P Sharma Oli) প্রশাসন। রাজার বাসস্থান নির্মল নিবাস-এর নিরাপত্তায় ২৫ জন কর্মী থেকে কমিয়ে করে দেওয়া হয় ১৬জন।

তবে মাওবাদী নেতা প্রসাই-এর আমূল পরিবর্তনে ধন্দে নেপালবাসি। নেপাল কমিউনিস্ট পার্টি-মাওইস্ট (CPN-Maoist) দলের নেতার সঙ্গে ২০২৩ এই জোট বাঁধেন রাজা জ্ঞানেন্দ্র (Gyanendra)। ১৫ বছর আগে এই জ্ঞানেন্দ্রর উপরে পূর্বতন রাজা বীরেন্দ্র ও তাঁর পরিবারকে হত্যার অভিযোগ উঠেছিল। তখন জ্ঞানেন্দ্রর (Gyanendra) বিপক্ষে দাঁড়িয়ে রাজতন্ত্র (monarchy) নির্মূল করার পক্ষে আন্দোলন করেছিলেন দুর্গা প্রসাই (Durga Prasai)। বর্তমান পরিস্থিতিতে তাঁরা দুজনে এক টেবিলে রাজতন্ত্রের দাবিতে।

যদিও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিকে (RPN) সামনে রেখেই আন্দোলন হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠায়। চলতি অশান্তির পরিস্থিতির মধ্যে অবশ্য একবারও মুখ খোলেননি বা প্রকাশ্যে আসেননি রাজা জ্ঞানেন্দ্র।

spot_img

Related articles

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...