Saturday, March 14, 2026

দলকে কাঠগড়ায় তুলে দলীয় সব পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণবঙ্গ বিজেপির গৃহযুদ্ধ দিন দিন বেড়েই চলেছে। বিজেপির বাংলা বিরোধী ধ্বংসাত্মক রাজনীতি সহ্য করতে না পেরে এর আগে অনেক নেতা -বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার দলের নীতি ও নেতাদের কাঠগড়ায় তুলে বিজেপির সব সাংগঠনিক পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন কুমারগ্রমের বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ওরাঁও।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পদক কুণাল ঘোষ বলেন, বিজেপির বিধায়করা অনুভব করছেন তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন তারা বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছে না। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছেন। বিজেপি বিধায়কদের অধিকাংশই তাদের অসন্তোষ তাদের বিরক্তি এবং বিজেপি সঙ্গে তাদের দূরত্ব তৈরি করার কাজ শুরু করেছে। এই সংখ্যা আরও বাড়বে। বেশ কিছু বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতে তৃণমূলের উন্নয়নের শামিল হয়ে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন, তার আলোচনা চলছে। কাদেরকে নেওয়া হবে, ক’জনকে নেওয়া হবে সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব জানাবে। এদিকে বিজেপি বিধায়কের বিস্ফোরক পোস্টের ফলে জেলায় বিজেপির অন্দরের কঙ্কালসার চেহারাটা একেবারে মানুষের সামনে চলে এল। রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর এক বছরও নেই, তার মধ্যে বিজেপির এই কোন্দল জেলার ভোটাদের মন থেকে তাঁদের কে একেবারে মুছে দেবে এ নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – অসম্মানজনকভাবে ভারতীয়দের দেশে ফেরানো! মোদি সরকারের সমালোচনা সংসদীয় স্থায়ী কমিটির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...