Saturday, May 16, 2026

মুম্বই ছাড়ার সিদ্ধান্ত যশস্বীর, গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাকে খেলতে দেখা যাবে না। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী।মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দল পরিবর্তনের জন্য ছাড়পত্র (এনওসি) চেয়েছেন যশস্বী। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডদের পথে ভারতের তরুণ তারকাও।

অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন যশস্বী। বর্ডার-গাভাসকর সিরিজে সাফল্যের সঙ্গে খেলে ফিরে সম্প্রতি মুম্বই দলের হয়েই রঞ্জি ট্রফির ম্যাচেও নামেন ২২ বছরের তরুণ। জাতীয় দলের খেলা না থাকলে সিনিয়রদেরও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কিন্তু আগামী মরশুম থেকে আর মুম্বইয়ের হয়ে নয়, জয়সওয়ালকে গোয়ার জার্সি পরে খেলতে দেখা যাবে বোর্ডের প্রতিযোগিতায়।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘যশস্বী এনওসি চেয়েছে। ব্যক্তিগত কারণেই ও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’’ উত্তর প্রদেশের ভাদোনি গ্রাম থেকে যশস্বীর মুম্বইয়ে আসার যাত্রাপথে আবেগের সম্পর্ক অনেক গভীর। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড টেন্টে রাত কাটিয়ে কঠিন জীবন সংগ্রামের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকে। এরপর মেন্টর জ্বালা সিংয়ের হাত ধরে স্বপ্নের উত্থান। স্কুল ক্রিকেটে হ্যারিস শিল্ড থেকে মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে সিনিয়র দলে সুযোগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...