Friday, April 24, 2026

বেশি দামে ওষুধ বিক্রি! অভিযুক্ত দোকানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি রাজ্যের 

Date:

Share post:

জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে চলছে তুমুল চাপান-উতোর। এরই মধ্যে রাজ্যের এ কাধিক ওষুধ বিক্রেতার কাছ থেকে এমআরপি (ম্যাক্সিমাম রিটেইল প্রাইস) এর চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রশাসনিক মহলে। এই ধরনের ঘটনা রুখতে কড়া হাতে হাল ধরছে রাজ্য সরকার।

সরকারের তরফে জানানো হয়েছে, এমআরপির চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে, স্বাস্থ্য দফতর নিয়মিতভাবে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করবে।

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, কলকাতা সহ রাজ্যের একাধিক স্থান থেকে এমন অভিযোগ এসেছে যে, নিত্যপ্রয়োজনীয় ও জীবনদায়ী বিভিন্ন ওষুধ এমআরপি-র থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি, স্বরাষ্ট্র দফতরের হাতে প্রমাণ এসেছে এমন দোকানগুলির বিরুদ্ধে। ৬৮টি দোকান চিহ্নিত করে তাদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে ওই দোকানগুলির লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া, রাজ্যের স্বাস্থ্য দফতর এই বিষয়ে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকেও অবহিত করেছে। যদি এর পরেও কেউ এমআরপি-এর চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করে, তবে তাদের লাইসেন্স বাতিল করা হবে, স্পষ্ট জানানো হয়েছে সরকারের তরফে। রাজ্য সরকারের এই পদক্ষেপে ওষুধের দোকানগুলির মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, সাধারণ মানুষ অবশ্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন – রামনবমীতেই চোরাবালি বুঝবে বিজেপি: শুভেন্দুর দেড় কোটির পাল্টা কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...