Wednesday, June 24, 2026

রামনবমীতেই চোরাবালি বুঝবে বিজেপি: শুভেন্দুর দেড় কোটির পাল্টা কুণাল

Date:

Share post:

ধর্মীয় ইস্যুতে উস্কানির রাজনীতিই এখন বাংলার বিজেপির সবথেকে বড় ভরসা। রামনবমী নিয়ে রাজ্যে অশান্তির পারদ চড়াতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির পক্ষ থেকে একের নেতা একেক ধরনের বাণী দিচ্ছেন রামনবমী (Ramnavami) নিয়ে। কার্যত স্পষ্ট ধর্মীয় উৎসব নিয়ে ইস্যু খাঁড়া করার চেষ্টা করলেও আদতে নেতারা নিজেদের ক্ষমতা দেখাতেই ব্যস্ত। এই পরিস্থিতিতে দেড় কোটি মানুষের জমায়েতের শুভেন্দুর ডাককে তীব্র কটাক্ষ রাজ্যের শাসকদলের। কার্যত এই সংখ্যাতেই বাংলায় বিজেপির ভোটব্যাঙ্ক স্পষ্ট, দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

রামনবমী (Ramnavami) নিয়ে প্রতি বছরই অশান্তির মূলে বিজেপির উস্কানি কাজ করে। বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে যে এই ধর্মাচরণ করেন তা নিয়ে কোনও সমস্যা যে শাসকদলের কখনই থাকে না, স্পষ্ট করে দেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকি মিছিলের অনুমতি নিয়েও কোনও সমস্যা রাজ্য প্রশাসনের তরফ থেকে হয় না, তা স্পষ্ট করতে কুণাল বলেন, মিছিল মানে নিজেদের ইচ্ছামতো হাঁটা নয়। একটা মিছিল যদি পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কেউ কারো ধর্মীয় আচার মেনে শান্তিপূর্ণভাবে মিছিল করেন কেউ কেন বাধা দিতে যাবেন। এখন কেউ যদি রুট ভেঙে ইচ্ছাকৃত প্ররোচনা দিতে চান, রাজনীতি করতে যান, খবরে থাকার জন্য যান, দলের সভাপতিত্বের চেয়ার পেতে প্রতিযোগিতা করে রামনবমীতে গণ্ডগোল পাকাবার জন্য ব্যবহার করেন তাহলে তা আলাদা। আমরা তা সমর্থন করি না।

তার পরেও প্রতিদিন লোক জমায়েতের ‘তর্জন-গর্জন’ করে বাজার গরম করছেন বিরোধী দলনেতা। বুধবার ফের দেড় কোটি মানুষের জমায়েতের ডাক দেন তিনি। সেখানেই কুণালের কটাক্ষ, বিরোধী দলনেতা (leader of opposition) রামনবমীতে আগে এক কোটি মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছিলেন। এখন দেড় কোটি বলছেন। প্রথমেই ওনারা স্বীকার করে নিচ্ছেন ওনারা আবেদন করছেন দেড় কোটি মানুষের কাছে। আর সাড়ে নয় কোটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) তৃণমূলের কাছেই আছে এটা পরিসংখ্যান দিয়ে আগেই বলে দিচ্ছেন।

আদতে যে দেড় কোটির ভরসায় বিজেপি ২০২৬-এর ভোটের প্রস্তুতি নিচ্ছে তা চোরাবালি বলে দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। কুণাল ঘোষ বলেন, ওই দেড় কোটিও ওনাদের সঙ্গে নেই। চোরাবালির উপর দাঁড়িয়ে বিজেপি সেটা নির্বাচনে বুঝবে। সাড়ে নয় কোটি যে নেই সেটা এখনই জানে ওরা। ২০২১ সালের নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ২ কোটি আর কিছু সংখ্যক। এখন সেটা দেড় কোটিতে নেমেছে। আদতে সেই সংখ্যাটাও ওদের নেই সেটা ওরা জানে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...