Monday, March 16, 2026

শীর্ষ আদালতের রায়ে অখুশি চাকরিহারাদের মধ্যে ব্যতিক্রম ক্যান্সার আক্রান্ত সোমা 

Date:

Share post:

যোগ্য -অযোগ্য বাছাই করতে না পেরে ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত পুরো প্যানেল বাতিল করার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে খুশি নন বীরভূমের নলহাটির সোমা দাস (Soma Das)। ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি গেলেও মানবিক কারণে তাঁকে বহাল রেখেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কিন্তু আদালতের নির্দেশনামায় খুশি নন শিক্ষিকা। তাঁর কথায়, যোগ্য অযোগ্যদের বাছাই করতে না পেরে এতগুলো মানুষকে চাকরি থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। এটা কখনই কাম্য ছিল না।

সোমা ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SLST) পরীক্ষায় বসেছিলেন। মেধা তালিকায় তাঁর নামও ওঠে। কিন্তু তা সত্ত্বেও চাকরি না মেলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন তিনি। চাকরির দাবিতে দিনের পর দিন রোদ, বৃষ্টি মাথায় নিয়ে ধর্না, অবস্থান বিক্ষোভ করেছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর ক্যান্সার ধরা পড়ে। কিন্তু মারণ রোগের সঙ্গে লড়াই করার পাশাপাশি চাকরির দাবিতে পথে নেমে প্রতিবাদ করতে থামেননি। এরপর ২০২২ সালে কর্কট রোগে আক্রান্ত সোমাকে চাকরির সুপারিশপত্র দেয় কমিশন। বাংলার শিক্ষক হিসেবে তাঁর নিয়োগ হয় বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে। এদিন চাকরি বাতিল মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রেখে পুরো প্যানেল বাতিল করলেও সোমার চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (SC) । প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, ‘মানবিক কারণে’ সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শুনে যখন কান্নায় ভেঙে পড়েছেন কয়েক হাজার চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা, তখন তাঁদের পাশে দাঁড়িয়ে সোমা বলেন, ‘‘আমি কখনওই চাইনি আমার চাকরি থাকুক, বাকিদের চলে যাক। এই রায় আমার কাছে অনভিপ্রেত। কারণ, গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন। সরকার এবং কমিশনের (এসএসসি) কিছুটা গাফিলতির কারণেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হল না।’’ সুপ্রিম নির্দেশ অনুসারে চাকরিহারারা আগামী তিন মাসের মধ্যে এসএসসির নতুন পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...