Friday, May 15, 2026

মধ্যরাতে লোকসভায় মনিপুরে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন  

Date:

Share post:

উত্তর পূর্বের অশান্ত রাজ্যকে শান্ত করতে না পারায় আগেই ইস্তফা দিতে হয়েছিল মনিপুরের মুখ্যমন্ত্রীকে। ফেব্রুয়ারি থেকেই সে রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন (President’s rule in Manipur)। এবার সরকার বনাম বিরোধী পক্ষের আলোচনা বাদানুবাদের পর অবশেষে লোকসভাতেও (Loksabha) মিললো অনুমোদন। বুধবার গভীর রাতে, মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংবিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে বিস্তারিত আলোচনার মাঝেই বুধবার মধ্যরাতে সংসদে মনিপুর প্রসঙ্গ উঠে। কংগ্রেসের সাংসদ শশী থারুর জানান, সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণেই এই নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh) প্রশ্ন তোলেন, উত্তর পূর্বের রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার দায় না নিয়ে কেন রাষ্ট্রপতি শাসনেই বিকল্প খোঁজার চেষ্টা করছে কেন্দ্র? যেভাবে মোদি- শাহদের একাধিক বক্তৃতায় খুব সতর্কভাবে মনিপুর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় তা নিয়েও সরব হন যাদবপুরের সাংসদ। প্রায় দু’বছর ধরে মেতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মনিপুর (Manipur)। এই নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে (Biren Singh)। চাপের মুখে পড়ে ফেব্রুয়ারি মাসে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবার অনুমোদনের সিলমোহর দিলে লোকসভা।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...