Thursday, June 25, 2026

কর্নাটকের বাসে সন্তানদের বেঁধে মহিলাকে গণধর্ষণ! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

Date:

Share post:

বাসে দুই সন্তানকে বেঁধে রেখে মহিলাকে গণধর্ষণ! থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে টাকার বিনিময়ে মিটমাটের প্রস্তাব কর্নাটকের (Karnataka) দাভানাগিরিতে। চূড়ান্ত হেনস্থার শিকার নির্যাতিতা। চাপে পড়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্নাটকের (Karnataka) হরপানাহাল্লি এলাকায় দুই সন্তানকে নিয়ে একটি মন্দিরে গিয়েছিলেন ওই মহিলা। ফেরার পথে একটি ফাঁকা বাসে (Bus) ওঠেন তিনি সেখানে তখন অল্প সংখ্যক যাত্রী ছিলেন। কিছুদূর পর তাঁরাও নেমে যান।অভিযোগ, এরপর রুট বদলে ছান্নাপুরার কাছে নির্জন জায়গায় বাসটি দাঁড় করায় চালক। সন্তানদের বেঁধে ফেলে তাদের সামনেই মহিলাকে ধর্ষণ করে বাসচালক (Bus Driver) প্রকাশ মাদিভালারা, কন্ডাক্টর সুরেশ ও খালাসি রাজাশেখর। মহিলার আর্তনাদে ওই এলাকায় কৃষি কাজে ব্যস্ত কৃষকরা ছুটে আসেন। তাঁরাই ওই তিনজনকে ধরে ফেলেন। তাদের আরাশিকারে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, আরাশিকারে থানায় নির্যাতিতাকে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় পুলিশ। ২ হাজার টাকা হাতে দেওয়া হয়। কোনও মামলা না করে টাকা দিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পিছিয়ে আসেননি নির্যাতিতা। দলিত নেতা শ্রীহরি বাবুর সাহায্যে ফের থানায় যান। চাপের মুখে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মহিলার বয়ানও নেওয়া হয়।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...