Thursday, June 11, 2026

উত্তরপ্রদেশ থেকেই OMR গরমিলের চক্রান্ত! পরিচয় প্রকাশের দাবি চাকরিহারাদের

Date:

Share post:

ফের একবার বাংলার দুর্নীতিতে নাম জড়ালো উত্তরপ্রদেশের (Uttarpradesh)। এসএসসি চাকরি বাতিল মামলায় ওএমআর শিটে গরমিলে অভিযুক্ত অনেক শিক্ষক-শিক্ষিকা। তাঁরাই প্রশ্ন তুলছেন সেই গরমিল হওয়া ওএমআর শিট কীভাবে পঙ্কজ বনসল (Pankaj Bansal) নামে এক ব্যক্তির বাড়িতে গেল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Gaziabad) বাসিন্দা পঙ্কজ কী তবে সেখান থেকেই রাজ্যকে বদনাম করার ছক কষেছিলেন, প্রশ্ন চাকরিহারাদের। তৃণমূলের প্রশ্ন গাজিয়াবাদের বাড়ির ছাদ থেকে পাওয়া তথ্যে ২৬ হাজারের চাকরি বাতিল কোনও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট (plot), কি না।

প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে চাকরি হারানো শিক্ষকরা নিজেরাই তদন্ত নিয়ে কাটাছেঁড়ায়। তাঁদের প্রশ্ন, কে এই পঙ্কজ বনশল ? কেন তার নাম বারে বারে উঠে আসছে? সিবিআই কেন তার নাম প্রকাশ্যে আনছে না, এই প্রশ্ন উঠছে চাকরিহারাদের মধ্যে থেকেই।

চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের দায়িত্বে ছিল নাইসা (NYSA) সংস্থা। নাইসা আবার সাবলেট দিয়েছিল স্ক্যানটেক (Scantech) নামের সংস্থাকে। সিবিআই (CBI) তদন্তে নেমে জানায় গাজিয়াবাদে পঙ্কজের (Pankaj Bansal) বাড়ির ছাদ থেকে নাকি বাংলার চাকরিপ্রার্থীদের ওএমআর (OMR) শিট পাওয়া গিয়েছে। পঙ্কজ বনসাল নাইসার (NYSA) এক প্রাক্তন কর্মী। সেখানেই ডাস্টবিনে ভরা ছিল ওই তথ্য। ওই শিটগুলি যে বাংলার চাকরিপ্রার্থীদের, তার গ্যারান্টি কে দিয়েছে, এ নিয়ে হাজারো প্রশ্ন সদ্য চাকরিহারাদের।

সেখানেই রাজ্যের শাসকদলের প্রশ্ন, কেন সেই পঙ্কজকে সামনে আনছে না সিবিআই (CBI)? এদের নিয়েই হাজারো প্রশ্ন চাকরিহারাদের। রহস্য বাড়ছে। কারণ পঙ্কজের বাড়ির ছাদে ওএমআর শিট। কেন তা সংরক্ষণ করে রাখা হয়নি? ১ বছর রেখে দেওয়ার কথা ওএমআর (OMR)। তাহলে যা পাওয়া গিয়েছে, সেগুলি কী? পরিকল্পিত চাক্রান্ত? বাংলাকে হেয় করার চেষ্টা? বাংলার বিরোধীরা এর সঙ্গে জড়িত নয়তো? বাংলাকে অশান্ত করাই মূল উদ্দেশ্য? রহস্য সন্দেহ বাড়ছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...