Tuesday, May 19, 2026

ট্রাম্প বিরোধিতায় মার্কিন রাজপথে কয়েক হাজার মানুষের বিক্ষোভ!

Date:

Share post:

দ্বিতীয়বার মসনদে বসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘স্বৈরাচারী’ আচরণের প্রতিবাদে এবার আমেরিকার আমজনতা। নিউইয়র্ক থেকে হিউস্টন ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলস- সর্বত্রই ‘ফ্যাসিবাদী’ ট্রাম্পের বিরোধিতার সরব হয়েছে মার্কিন মুলুকের বাসিন্দারা। বারোশোর বেশি জায়গায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল সকল শ্রেণীর সাধারণ মানুষ।

দেড়শোরও বেশি সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল চলছে আমেরিকার রাজপথে। ট্রাম্পের আচরণে বারবার ঔদ্ধত্য আর একনায়কতন্ত্রের প্রকাশ মিলছে বলে জানিয়েছেন তাঁরা। ‘হ্যান্ডস অফ’ প্রোটেস্ট করার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানিয়েছেন LGBTQ আন্দোলনকারী, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ। প্রেসিডেন্টের শুল্কনীতির কথা জানার পর থেকেই তাঁরা ট্রাম্পকে ‘বদ্ধ উন্মাদ’ আখ্যা দিয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে আসরে নেমে ট্রাম্পের হয়ে ব্যাখ্যা দিতে হয়েছে হোয়াইট হাউসকে। ডেমোক্র্যাটরা কাঠগড়ায় তুলে বলা হয়েছে, ‘মার্কিন রাষ্ট্রপতি সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও যোগ্য সুবিধাভোগীদের জন্য জনস্বাস্থ্য বিমার অধিকারকে রক্ষা করবেন। কিন্তু ডেমোক্র্যাটরা সরকারের সামাজিক প্রকল্প নষ্ট করতে চায়।’

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...