Thursday, May 14, 2026

থংবইয়ের সঙ্গে আলোচনায় অস্কার, ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

Share post:

গত ৪ এপ্রিল থেকে সুপার কাপের(Super Cup) প্রস্তুতি শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। এরইমাঝে থংবই সিংটোর সঙ্গে বৈঠক সারলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ(oscar Bruzon)। বেশ কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন হায়দরাবাদ এফসি কোচ থংবই সিংটো(Thongboi Singto)। শোনাযাচ্ছে ইস্টবেঙ্গলের(East Bengal) স্পোর্টস হেডের পদই নাকি পেতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি লাল-হলুদ ম্যানেজমেন্টের তরফে। তবে শহরে এসেই নিজের কাজ শুরু করে দিয়েছেন থংবই।

ভারতীয় ফুটবলকে(Indian Football) খুব ভালোভাবে চেনেন তিনি। বিশেষ করে ভারতের গ্রাসরুট পর্যায়ের ফুটবলটা হাতের তালুর মতো চেনা তাঁর। সেটাই এবার কাজে লাগাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত থংবইয়ের হাত ধরে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে থংবই আসার পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছিল ভারতীয় ফুটবল মহলে। বিশেষ করে থংবইয়ের আগমণে কারোর পদ যাচ্ছে কিনা। এখনও পর্যন্ত অবশ্য সেই ইঙ্গিত কিছু পাওয়া যায়নি।

থংবই আসার আগেই নাকি ইস্টবেঙ্গল, সহকারি কোচের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তবে সরাসরি কোনও কথাবার্তা হয়নি। গত ৪ তারিখই শহরে ফিরেছেন অস্কার ব্রুজোঁ। সেদিন শুরু থেকে শুরু হয়েছে প্রস্তুতিও। তারইমাঝে থংবই সিংটোর সঙ্গে একান্ত বৈঠক সারলেন ইস্টবেঙ্গল কোচ। আগামী দিনে দল গঠন নিয়ে তাঁর কী ভাবনা রয়েছে, সেসবই হয়ত থংবই সিংটোর সঙ্গে টিম হোটেলে আলোচনা করে নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ। কয়েকদিন বাদে শুরু হবে এবারের সুপার কাপ। কিন্তু এখন থেকেই ইস্টবেঙ্গল পরবর্তী মরসুমের জন্য দল গোছাতে আরম্ভ করে দিয়েছে।

যদিও এখনও পর্যন্ত অবশ্য একদিনও ইস্টবেঙ্গলের অনুশীলনে আসেননি থংবই সিংটো। কিন্তু নিজের কাজটা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই আইডব্লুএলের খেলা দেখতে গিয়েছিলেন তিনি। এছাড়া সিনিয়র দল নিয়ে অস্কার ব্রুজোঁর সঙ্গে একপ্রস্থ আলোচনাও তাঁর হয়ে গিয়েছে। আগামী দিনের নীল নক্সাটা এখন থেকেই সাজাতে শুরু করে দিয়েছেন অস্কার এবং থংবই।

এবারের আইএসএলেও(ISL) ব্যর্থ হয়ে যাত্রা শেষ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তালিকায় লাল-হলুদের স্থান ৯ নম্বরে। কিন্তু সামনে রয়েছে এবার সুপার কাপ। গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবার সেই খেতাব ধরে রাখাটাই লাল-হলুদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। অস্কারের দলের অবশ্য সকলেই প্রস্তুতিতে নেমে পড়েছে। আনোয়ার, নন্দারা সকলেই চোটমুক্ত। ইস্টবেঙ্গল এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...